শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

জাতিসংঘ নিখুঁত নয় তবে এর বিকল্প নেই: খলিলুর রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। বিশ্বমঞ্চে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক এই সংস্থার ভূমিকা অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং পরবর্তীতে গণমাধ্যমকে জানান যে, বর্তমান বিশ্বে বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের কার্যকারিতা আরও বাড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছিল। সেই পরিস্থিতি উত্তরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ড. খলিলুর রহমান আরও বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় এই সংস্থার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে বৈশ্বিক শান্তি রক্ষায় জাতিসংঘ আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD