রাজধানীর গুলশানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য উগ্র গোষ্ঠীর সাম্প্রতিক অপতৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, ওই ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আগে থেকেই আমাদের কাছে ছিল। তবে নির্দিষ্ট সময়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি হয়তো পুরোপুরি সঠিকভাবে অনুধাবন করতে বা আন্দাজ করতে পারেনি, যার ফলে কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, যার কারণে পেশাদারিত্বের জায়গায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো গোপন অপচেষ্টা ও নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি আরও বহুগুণ বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশের কার্যক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক