শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে আজ শনিবার গাজীপুরের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গত শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাত দিয়ে সংবাদকর্মীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিতরণ কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট এলাকার বাইরে আশপাশের কিছু অঞ্চলেও ভোল্টেজ তারতম্য বা স্বল্পকালীন বিভ্রাট ঘটতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

শহর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই মূলত এই বিশেষ রক্ষণাবেক্ষণের কাজ হাতে নেওয়া হয়েছে। সাধারণ জনগণের দীর্ঘমেয়াদী সুবিধার স্বার্থে এই সাময়িক কষ্ট মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD