শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

কেইপিজেডে দুই বন্য হাতির বিচরণ, আতঙ্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকায় দুটি বন্য হাতির অবাধ বিচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে পার্শ্ববর্তী দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতি দুটিকে কেইপিজেডের বিভিন্ন সড়ক, শিল্পাঞ্চলের ভেতরে এবং বিভিন্ন দর্শনীয় স্থানে অবাধে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আকস্মিক এই বন্য হাতির উপস্থিতিতে ওই অঞ্চলের কর্মরত শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, হাতি দুটি সন্ধ্যার পর বা ভোরে লোকালয়ের কাছাকাছি চলে আসে। বনের প্রাকৃতিক খাবার সংকট কিংবা পাহাড়ি এলাকায় খাদ্য অন্বেষণের পথ হারিয়ে এগুলো সমতল এলাকায় চলে এসেছে বলে ধারণা করছেন বন বিভাগ ও স্থানীয় পরিবেশ বিশেষজ্ঞরা। কেইপিজেডের বিশাল এলাক জুড়েই রয়েছে বিভিন্ন কারখানা, গাছপালা ও টিলা, যা বন্য হাতির চলাচলের জন্য সাময়িকভাবে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তবে এর ফলে প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও দর্শনার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এদিকে বন্য হাতির এমন অবাধ বিচরণ ও সম্ভাব্য হামলা এড়াতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেইপিজেড কতৃপক্ষ এবং স্থানীয় বনকর্মীরা যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষকে হাতির কাছাকাছি না যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করছেন। বন্যপ্রাণী ও মানুষের এই সংঘাত এড়াতে দ্রুত হাতি দুটিকে নিরাপদে বনাঞ্চলে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD