শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ

নওগাঁয় পানিতে ডুবে নূর নবী (৭) ও ইব্রাহিম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কানমটকাই মধ্যপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মধ্যে চলছে মাতম।

নিহত শিশু নূর নবী হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে এবং ইব্রাহিম যমুনী গ্রামের রিমনের ছেলে। সম্পর্কে তারা মামা ও ভাগনে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম ও নূর নবী সেদিন বিকেলে বাড়ির অদূরে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক শিশুদের পানির কাছাকাছি একা না যাওয়ার বিষয়ে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD