বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

গাইবান্ধা জেলা কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা শহরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবদুল মুত্তালিব সরকার সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিগত দিনে সংঘটিত সহিংসতা ও হামলার ঘটনায় একের পর এক মামলা দায়ের হচ্ছে এবং আসামিরা আইনের আওতায় আসছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD