বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল থেকে বিএনপির এক নেতার পারিবারিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আকস্মিক এই তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে ধাওয়া দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী খাতুনগঞ্জ এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে তারা উসকানিমূলক স্লোগান দেয় এবং আকস্মিকভাবে স্থানীয় এক বিএনপি নেতার মালিকানাধীন পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এতে প্রতিষ্ঠানের আসবাবপত্র ও মূল্যবান পণ্যের ক্ষতি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে সাধারণ ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে নিষিদ্ধ সংগঠনের দুই ক্যাডারকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাদের গণপিটুনির হাত থেকে রক্ষা করে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বিনষ্টকারী এবং এই নাশকতার সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD