বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

গরম চা-কফি পানে ক্যানসারের ঝুঁকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

সকালের শুরু এক কাপ গরম কফি কিংবা চা দিয়ে—অনেকেরই এমন অভ্যাস রয়েছে। তবে চা-কফি খুব গরম অবস্থায় পান করার অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। নতুন এক বৃহৎ গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি সাধারণ ধরনের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।

যুক্তরাজ্যের গবেষকদের পরিচালিত সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অতিরিক্ত মাত্রায় উষ্ণ পানীয় গ্রহণ করেন, তাদের খাদ্যনালির কোষে নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত তাপমাত্রার কারণে খাদ্যনালির ভেতরের সংবেদনশীল ত্বক ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করে। চিকিৎসকরা তাই চা বা কফি একটু ঠান্ডা করে পান করার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসে একটু সর্তকতা অবলম্বন করলেই এ ধরনের বড় স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব। তাই গরম পানীয় পানের আগে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে কি না, সেদিকে নজর দেওয়া উচিত। স্বাস্থ্য সচেতনতাই পারে এ ধরনের প্রাণঘাতী রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD