সিলেটের ওসমানীনগরে সরকারি অর্থায়নে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করার পর তা দীর্ঘদিন ধরে ফেলে রাখার গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। সড়কের বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে এবং কোথাও পুরোনো কার্পেটিং তুলে রেখে কাজ বন্ধ রাখায় সেখানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় সাধারণ পথচারী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে এই বেহাল দশার কারণে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ক্ষুব্ধ জনগণ। দ্রুত এই জনদুর্ভোগ লাঘব করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক