শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

আবার ঢাকায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ— তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর এমন বক্তব্যের পর দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম থেকে বদলি করে রাজধানী ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এই বদলিকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাংবাদিকদের জানান, গত কয়েক বছর ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে এই কর্মকর্তা একাধিকবার বদলির মুখোমুখি হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার এই পুনরায় ঢাকায় পদায়ন নিয়ে পরিবহন সেক্টরে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। সাধারণ যাত্রীরা বলছেন, সেবা খাতের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এ ধরনের বিতর্কিত কর্মকর্তাদের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল বিভিন্ন দপ্তরে। সেই সময়ে মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি প্রকাশ্য সতর্কবার্তা তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বদলির নেপথ্য কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD