অর্থ সাশ্রয়ের লক্ষ্যে ব্রিটিশ সেনাবাহিনীকে অপ্রয়োজনীয় প্রশিক্ষণ ও মহড়া আপাতত বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রতিরক্ষা খাতের বাজেট নিয়ন্ত্রণে এই পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সামরিক নেতৃত্ব।
এর ফলে যুক্তরাজ্যে অবস্থানরত এবং বর্তমানে নির্দিষ্ট কোনো সামরিক অভিযানে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে না—এমন সকল ইউনিটগুলোর দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে। সামরিক বাহিনীর অপচয় রোধ এবং তহবিল সুরক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই নির্দেশনার আওতায় সামরিক খাতের অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হবে। তবে দেশের মূল প্রতিরক্ষা সক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতি পুরোপুরি অক্ষুণ্ণ রেখেই এই নতুন নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক