শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসি আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারেন। ভক্তদের আবেগের কথা চিন্তা করে এবং নিজের দেশের মাটির দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার জন্য তিনি একটি বিশেষ ম্যাচ খেলার পরিকল্পনা করছেন বলে দেশের ক্রীড়া অঙ্গনে গুঞ্জন জোরালো হয়েছে।

ফুটবল জাদুকর লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দেশের মাটিতে একটি স্মরণীয় ম্যাচ খেলতে চান। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দেশের সমর্থকদের সামনে নিজের শেষ ম্যাচ খেলার এই ভাবনাটি তার ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করেছে। বিশ্বজয়ী এই তারকাকুলের দলপতি দেশের মাটিতেই বুট জোড়া চিরতরে তুলে রাখতে পারেন বলে গণমাধ্যমকে জানান ক্রীড়া সংশ্লিষ্টরা।

তবে এই ম্যাচটি কবে এবং কোন প্রতিপক্ষের বিপক্ষে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। ফুটবলের এই মহাতারকার বিদায়ী মুহূর্তটি বরণ করে নিতে দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনও বিশেষ প্রস্তুতি শুরু করেছে। বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে তার আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি টানতে মুখিয়ে রয়েছে পুরো আর্জেন্টিনা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD