বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

১৮ ডিসেম্বর হাদি হত্যার বিচারের ডেডলাইন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের গণমাধ্যমকে জানান, ইনকিলাব মঞ্চের তরফে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে একটি সুনির্দিষ্ট ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই দাবি অত্যন্ত জোরালো হয়ে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সাধারণ মানুষ সব সময়ে তাদের কাছে এসে বিচারপ্রার্থী হন। স্বজনহারা মানুষেরা কান্নাজড়িত কণ্ঠে হাদি হত্যার বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান। জনগণের এই আবেগ ও ক্ষোভকে গুরুত্ব দিয়েই ইনকিলাব মঞ্চ এই সময়সীমা নির্ধারণ করেছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের নানা অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ওসমান হাদি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে এবং শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে এই বিচারের ডেডলাইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD