শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়ন এবং পেশাগত অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে এই কমিটি আত্মপ্রকাশ করেছে।

নবগঠিত এই কমিটিতে নাগরিক টিভি ও সময়ের কণ্ঠস্বরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন সভাপতি এবং মাই টিভির প্রতিনিধি আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি মী… সহ অন্যান্য পদে অন্যান্য সাংবাদিকদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, এই নতুন নেতৃত্বের মাধ্যমে কালিয়াকৈরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা আরও সুদৃঢ় হবে। বিগত দিনে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও এই কমিটির মাধ্যমে পেশাদারিত্ব রক্ষা পাবে বলে জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD