রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৯ pm

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৩৯ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD