বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

কড়া ডায়েটে অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৩৬ পূর্বাহ্ণ

সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পথ অবলম্বন করেন তারকারা। বিশেষ করে অভিনেত্রীরা। কেউ সার্জারি করে নিজের চেহারাই পরিবর্তন করে ফেলেন, কেউ বা আবার সুন্দর ফিটনেসের জন্য কড়া ডায়েট করেন। এসব করতে গিয়ে বিপত্তিতেও পড়েন অনেকে। এবার কড়া ডায়েটে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ।

কড়া ডায়েট যে এমন বিপদ ডেকে আনবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি তিনি। যার ফলাফলও হয়েছে ভয়াবহ! অসুস্থ হয়ে এখন হাসপাতালের বিছানায় শুয়ে দিন কাটছে তার।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই রক্তচাপ কমে যায় পূজারিণীর। ফলে তিন বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এমনকি অভিনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে পূজারিণীকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে এখন অনেকটাই সুস্থ তিনি।

মডেলিং থেকে অভিনয়ে আসেন পূজারিণী। গেল বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘কৈফিয়ৎ’। অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে ‘অন্য রূপকথা’ এবং ‘আসমানি ভোর’ নামে দুটি সিনেমা।

বেশ কয়েক বছর ধরেই টালিউডে রয়েছেন পূজারিণী। ‘জে এল ফিফটি’র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে পূজারিণী জানয়েছিলেন, শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে রাজি নন তিনি। যে কাজ তাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে চান না এই অভিনেত্রী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD