শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। বিমান বিধ্বস্তের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন স্থানীয় সামরিক কর্মকর্তারা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি কিংবা আবহাওয়াগত সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করেন। আন্তর্জাতিক অঙ্গনে এই বিমান দুর্ঘটনাটি গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর দেশটির বিমান বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD