কওমি মাদ্রাসাই দরিদ্রদের সন্তানদের শিক্ষা ও নৈতিকতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখছে।
একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার কওমি মাদ্রাসা রয়েছে যা যাকাত আদায় এবং নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা ও নৈতিক শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়নে কওমি মাদ্রাসার অবদানকে সবসময় মূল্যায়ন করা হয়।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরিতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সরকার দেশের শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরকে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করে যাচ্ছে, যাতে কোনো নাগরিকই শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
আরববাংলা টিভি/ডেস্ক