সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার, সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক এই উদ্যানটির সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের এই রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, দেশের প্রতিটি ঐতিহাসিক স্মৃতির সংরক্ষণ ও তরুণ প্রজন্মের মাঝে এর সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ঐতিহাসিক এই স্থানে জুলাই অভ্যুত্থানের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD