সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের চুয়াডাঙ্গা সদর উপজেলার শহরের মুন্নার মোড় বিএডিসি গুদামের সামনে লাটাহাম্বার রাস্তার পাশের খাদে উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি গরুও মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুবোঝাই একটি লাটাহাম্বার যোগে ব্যবসায়ী হেলাল উদ্দিন গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিন মারাত্মকভাবে আহত হন এবং তার সাথে থাকা দুটি গরুও মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী হেলাল উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে দ্রুতগতির অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD