হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে এবং তা সৌদি আরবের ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকের জন্য রিয়াদে যাচ্ছেন পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধানরা। সেখানে তারা কৌশলগত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইয়েমেন সীমান্তে হুতি বিদ্রোহীদের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে। এই দীর্ঘমেয়াদি সংঘাতে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়াতে পাকিস্তানের সামরিক প্রধান এবং তুরস্কের উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল রিয়াদ পৌঁছে বৈঠকে অংশ নেবেন। সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে এই দুই মুসলিম দেশের বর্ধিত সামরিক সম্পৃক্ততা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে আঙ্কারা ও ইসলামাবাদ। বর্তমান সংকট নিরসনে যৌথ কৌশল নির্ধারণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষায় এই বৈঠক ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। তবে এই সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে পাকিস্তান ও তুরস্ক চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই এখন নজর বিশ্ববাসীর।
আরববাংলা টিভি/ডেস্ক