রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে আগাম সমালোচনা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীদল। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার যে প্রক্রিয়া চলমান রয়েছে, তা থেকে দৃষ্টি ভিন্ন করতেই একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কারণে জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অথচ একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে রাষ্ট্রের বিভিন্ন খাতের অর্থ যেভাবে লুটপাট করা হয়েছিল, তার সাথে বর্তমান পরিস্থিতির কোনো তুলনাই চলে না। বরং দেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিগত দিনে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর ক্যাডাররা শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের সেই অন্ধকার অধ্যায় থেকে দেশ এখন মুক্ত। এ অবস্থায় সরকারের যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অযৌক্তিক সমালোচনা না করে বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে সবার সহযোগিতা করা উচিত বলে মনে করেন এই বিএনপি নেতা।
গণমাধ্যমকে জানান, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে তার দল সর্বদা সচেষ্ট রয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
আরববাংলা টিভি/ডেস্ক