শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়ন যুবদলের ১১৫ নম্বর সদস্য ছৈয়দুল বশর ওরফে ছিয়ক বশর বা সিসি বশরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক গতিবিধির কারণে ওই যুবদল নেতাকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

মাদকবিরহী এই অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত জেলাগুলোতে মাদকের বিস্তার রোধে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে পালংখালী ইউনিয়নের মতো সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক কারবারিরা তৎপর থাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত চেকপোস্ট ও টহল জোরদার করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ছৈয়দুল বশরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD