শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

এনসিপির ১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম। রাজনৈতিক অঙ্গনে দলটির এই নতুন কমিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তরুণ প্রজন্মের এই রাজনৈতিক শক্তির উত্থান দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের পথকে সুগম করতেই এই ১৯৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনে ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারী শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের নিয়েই সাজানো হয়েছে এই নতুন কমিটি।

পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতেও এসেছে পরিবর্তন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ পুনর্গঠন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এই কমিটি আরও গতিশীল ভূমিকা রাখবে। অতীতে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ যেভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, তার বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রেখেই কাজ করবে এনসিপি। গণমাধ্যমকে জানান দলটির দায়িত্বশীল নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। নতুন নেতৃত্বের অধীনে দলটি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD