শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ইউরোপের তিন দেশ থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বিভিন্ন কারণে বৈধ কাগজপত্র না থাকায় ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ফেরত পাঠানো এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

ঢাকার ইতালি দূতাবাস এক কূটনৈতিক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা নীতিমালা এবং স্ব স্ব দেশের অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বসবাস করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশিদের বিমানবন্দর পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরবর্তীতে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ইউরোপীয় দেশগুলোতে অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD