অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষক ও তাদের জমিতে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।
সাংবাদিকদের বলেছেন, জেনিনে ১০ জন, হেবরনে শোরুসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা এবং তাদের জমিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক মহলে এই ধরণের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানানো হলেও ইসরাইলি কতৃপক্ষ পশ্চিম তীরে তাদের অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ মানুষের ওপর এই দমনপীড়ন ও গ্রেপ্তার অভিযਾਨের ফলে মানবিক সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক