মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ইসরায়েলি আগ্রাসনে নিহত আটশ শিক্ষক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতায় আট শতাধিক ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন হাজারের বেশি শিক্ষক। সম্প্রতি ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থার ওপর এই পরিকল্পিত আঘাতের ফলে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে পুরো ভূখণ্ডই আমাদের দাবি করে পশ্চিম তীর দখলের পাঁয়তারা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজা এবং পশ্চিম তীরে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিক্ষকদের মধ্যে অনেক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকও রয়েছেন, যা ফিলিস্তিনের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে।

বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলি বাহিনীর এই নির্বিচার হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ববাসীর জোরালো প্রতিবাদ সত্ত্বেও দখলদার বাহিনী তাদের আগ্রাসন থামায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবিলম্বে এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের কঠোর পদক্ষেপ এবং যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD