শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৮১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘর্ষে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক সংকটের প্রেক্ষাপটে নতুন করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

লোহিত সাগর উপকূলের এক সামরিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সংঘাতপূর্ণ অঞ্চলে উভয় পক্ষের মধ্যে গোলন্দাজ ও ভারী অস্ত্রের লড়াই চলছে। এই সংঘর্ষের ফলে স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও বিপন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের এই কৌশলগত দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে মাঠপর্যায়ে যুদ্ধরত পক্ষগুলোর অনড় অবস্থানের কারণে শান্তির পথ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই চলমান সহিংসতা ইয়েমেনের মানবিক সংকটকে আরও ঘনীভূত করবে এবং সাধারণ মানুষের দুর্ডশা বহুগুণ বাড়িয়ে দেবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD