বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নজিরবিহীন উন্নয়ন হয়: ফারুক খান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নজিরবিহীন উন্নয়ন হয়। উন্নয়ন পেতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আওয়ামী লীগের বাইরে ভোট দিলে উন্নয়ন হয় না।

রোববার মুকসুদপুর উপজেলায় নিজ বাস ভবনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ফারুক খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে সুসঙ্গঠিত, কিন্তু ভোটের সময় চিত্র পাল্টে যায়। আপনাদের মধ্যকার এই সমস্যা আপনাদেরই ঠিক করতে হবে। জনগনের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। তাহলে আওয়ামী লীগের স্বার্থকতা পূর্ণ হবে।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD