প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে। দেশের জনগণ অত্যন্ত আশাবাদী হয়ে বিএনপি সরকারের ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করেছে। পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংস করা আইনের শাসন পুনপ্রবর্তনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনকে আরও বেশি গতিশীল করা হচ্ছে। বিগত স্বৈরাচারী আমলে বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাকে যেভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও নিরপেক্ষ কাঠামো গড়ে তোলার কাজ চলমান রয়েছে।
সরকার প্রধান আরও উল্লেখ করেন যে, আইনের চোখে সবাই সমান এবং অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের ওপর দমনপীড়ন চালাতে এবং নিজেদের দুর্নীতি ঢাকতে বিচার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জবরদস্তিমূলক ও বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে আদালত ও প্রশাসনকে প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বিন্দুমাত্র ছাড় দেবে না।
এদিকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনীতিকে চাঙ্গা করতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের সকল স্তরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল থেকে গণমাধ্যমকে জানান হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক