মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মাইটিভির চেয়ারম্যান গ্রেফতার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD