শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৩:৪৮ am

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে।  

সোমবার (২৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পরবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD