শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সালমানের উপহার দেওয়া বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন অর্পিতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ণ

কাছের বন্ধু বাবা সিদ্দিকিকে খুন, সালমানকে একাধিকবার প্রাণনাশের হুমকির ঘটনার পর এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ‘খান’ পরিবার।

এরই মাঝে শোনা যাচ্ছে, বান্দ্রায় নিজেদের বিলাসবহুল ফ্ল্যাট নাকি ২২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন ভাইজানের আদরের বোন অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুষ শর্মা। কিন্তু হঠাৎ কেন এই ফ্ল্যাট বিক্রির প্রয়োজন হল অর্পিতা-আয়ুষের?

জানা যাচ্ছে, বান্দ্রার এই ফ্ল্যাটটি বোনের বিয়ের ঠিক আগে অর্পিতাকে উপহার হিসাবে দিয়েছিলেন সালমান। যেটি কিনা ৪ হাজার স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। আর এই ফ্ল্যাটটি ‘খান’ পরিবারের গ্ল্য়ালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে গাড়িতে মাত্র ৫ মিনিটের দূরে অবস্থিত।

তবে শোনা যাচ্ছে, সালমানের থেকে উপহার পাওয়া ফ্ল্যাট বিক্রি করে দিলেও ওরলি নতুন একটা ফ্ল্যাট কিনেছেন অর্পিতা-আয়ুষ।

প্রসঙ্গত, অর্পিতা খানের সঙ্গে আয়ুষ শর্মার বিয়ে হয়েছিল ২০১৪ সালে। তার ঠিক আগে আগে বোনকে এই ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আদরের ভাই। বিয়ের পর ২০১৬ সালে অর্পিতা-আয়ুষের প্রথম সন্তান, পুত্র আহিলের জন্ম হয়। এরপর ২০১৯-এ তাদের দ্বিতীয় সন্তান, কন্য়া আয়াতের জন্ম হয়। তারা সকলেই এই বান্দ্রার ফ্ল্যাটেই থাকতেন।

এদিকে শুক্রবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছে সালমানকে মারার একটি হুমকি বার্তা। যেখানে বলিউড অভিনেতা সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়।

অজ্ঞাত সেই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, হালকাভাবে নেবেন না, সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। আর টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।

তবে অর্পিতা-আয়ুষের এই ফ্ল্যাট বিক্রির সঙ্গে হুমকি ফোনের বা নিরাপত্তাজনিত কোনও কারণ আছে কিনা তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত ফ্ল্যাট বিক্রির বিষয়ে অফিসিয়ালি কোনো মন্তব্যও করেননি দু’জন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD