চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়স্ক এক অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তবে সকাল ১১টা পর্যন্ত স্থানীয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিহত নারীর কোনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় এলাকাবাসীর প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহত ওই নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং বা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে রেললাইন ধরে হাঁটার সময় কিংবা রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে থাকতে পারেন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন রেললাইনের পাশে ভিড় জমান। পরে বিষয়টি স্থানীয় রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন পারাপারে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে রেললাইনের উভয়পাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী নির্মাণ এবং সচেতনতামূলক সাইনবোর্ড লাগানোর দাবি জানিয়েছেন তারা। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং তার পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক