পারমাণবিক অস্ত্র তৈরি না করার দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে বোমা তৈরির অনুমতি দিতে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান যা মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
এই বিষয়ে দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক সংকটের মধ্যে এ ধরনের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশটির নীতিনির্ধারকদের একাঞ্চলের এমন মন্তব্য আঞ্চলিক নিরাপত্তার ওপর কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক