শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

আমেরিকায় আল-সাইয়েদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আসন্ন সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদকে লক্ষ্য করে ইসলামবিদ্বেষী বক্তব্য ও বিদ্বেষমূলক প্রচারণা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচন যতই ঘনীভূত হচ্ছে, ততই বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী এই প্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় ও জাতিগত বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ফলে স্থানীয় মুসলিম ও আরব-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে প্রতিকূল এই পরিস্থিতিতে দমে না গিয়ে তারা নিজেদের রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় আরও বেশি ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। সম্প্রদায়ের নেতারা বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ এবং এ ধরনের ঘৃণ্য প্রচারণার বিরুদ্ধে আইনি ও সামাজিক লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, মিশিগানের রাজনীতিতে এই ধরনের ইসলামবিদ্বেষী তৎপরতা মূলধারার রাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আবদুল আল-সাইয়েদের পক্ষে জনসমর্থন বাড়1র সঙ্গে সঙ্গেই এই ধরনের অপপ্রচার তার বিজয়কে বাধাগ্রস্ত করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র হতে পারে। তবে প্রবাসী মুসলিমরা এবার অত্যন্ত সজাগ রয়েছেন এবং যে কোনো মূলে তাদের প্রতিনিধিকে বিজয়ী করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD