চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রতারণা করা সেই আমান উল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (০২ জুন) ঢাকা মেট্রোপলিটনের সাত নম্বর আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।
নায়িকা ববির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিবুল হাসান (রানা) গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
এর আগে রাজধানীর গুলশানে চিত্রনায়িকা ববির রেস্টুরেন্টেু লুটপাট ও হামলার অভিযোগে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।