বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি, শ্রীময়ীকে কাঞ্চন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সি কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন। গতকাল ছিল শ্রীময়ীর জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাঞ্চন।

ইনস্টাগ্রাম পোস্টে কাঞ্চন মল্লিক বলেন, ‘ঈশ্বর তোর (শ্রীময়ী) মনের সব ইচ্ছা পূরণ করুক। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব, আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ।’

শ্রীময়ী চট্টরাজ নতুন করে বাঁচতে শিখিয়েছে কাঞ্চন মল্লিককে। তা উল্লেখ করে কাঞ্চন মল্লিক বলেন, ‘হ্যাঁ, আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথচলা শুরু করেছি। এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।’

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়ে। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথা বলেছেন শ্রীময়ী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD