বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করাকে পৃথিবীতে অনন্য হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, বশির আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আজাহার উল্লাহ ভুইয়া, জেসমিন সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD