বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ঢাকা মাতালেন অর্জুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। সেই শূন্য দশক থেকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তিনি। এর আগেও এসেছেন ঢাকায়। সুঠাম দেহী এই বলিউড তারকা দীর্ঘ সময় পর আবারো আসলেন ঢাকায়। অংশ নিলেন একটি ফ্যাশন শোতে। জমকালো রাতের আসরে শো-স্টপার ছিলেন এ অভিনেতা।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি। এতে আপ্লুত অর্জুন কথা বলেছেন এ দেশের মানুষদের নিয়েও।

অর্জুন রামপাল বলেন, ‌আমাকে আনার জন্য ধন্যবাদ। বাংলাদেশে আসার পর থেকেই ভালোবাসা পেয়ে যাচ্ছি। আর এই টিমের জন্য শুভেচ্ছা রইল। পৃথিবীর মঙ্গল হোক।

অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল টেকসই ফ্যাশন। এ প্রসঙ্গে, ‘দিল চাহতা হ্যায়’খ্যাত অভিনেতা বললেন, ‘এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হলো টেকসই ফ্যাশন। তাই দয়া করে আপনারা রেকভর্তি কাপড়-চোপড় কেনা বন্ধ করুন, এর চেয়ে টেকসই কিছু বেছে নেন ভবিষ্যতের জন্য।’

বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন তিনি। অভিনেতা পরেছিলেন নীল টপস, কালো প্যান্ট আর সোনালী রঙের কারুকাজ করা কালো কোট। ফ্যাশন শোতে অংশ নেওয়া অন্য মডেলরা এদিন হাজির হয়েছিলেন অভিনব পোশাকে।

অর্জুন প্রায় ১৪ বছর পরে ঢাকার মাটিতে পা রাখলেন তিনি। এর আগে ২০১০ সালে তিনি একটি কনসার্টে অংশ নিতে ঢাকা এসেছিলেন। সেসময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জিও।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD