সুপারস্টার শাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠে কিছুদিন থেকে। চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা শাকিবের পরিবারের। এরপর থেকেই শাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া পাড়ায়।
এই গুঞ্জনের কারণ হচ্ছে, ঢাকাই সিনেমায় মিষ্টি জান্নাতই একমাত্র চিত্রনায়িকা ও চিকিৎসক।
বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি।
এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। দুই লাখ-পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স লেগেছে ৮ বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি।