বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

গোপনে বিয়ে করেছেন রাজ-বুবলী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ

মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু শরিফুল রাজ ও শবনম বুবলী। তবে খবরটি তাদের সিনেমা ঘিরে নয়, বিয়ের মতো দারুণ একটি খবর। চলতি মাসেই নাকি চুপিসারে বিয়ে সেরেছেন ঢাকাই সিনেমার এই দুই অভিনেতা-অভিনেত্রী।

উইকিপিডিয়া বলছে, গেল ১৩ মে গোপনে বিয়ে করেছেন রাজ-বুবলী। তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।

এ নিয়ে অভিনেতা শরিফুল রাজের মুঠোফোনে কল করা হলে তিনি রং নাম্বার বলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ফোন রেখে দেন। এমনকি বুবলীকেও এ বিষয়ে একাধিকবার ফোন করা হয়ে তিনি কোনো প্রত্যুত্তর দেননি।

এর আগে, চিত্রনায়িকা পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন শরিফুল রাজ। কিছুদিন পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝেই তাদের কোলজুড়ে পুত্র সন্তানের আগমণ ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে এক বছর যেতে না যেতেই ২০২৩ সালের সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।

অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। কিন্তু আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর এখনও প্রকাশ্যে আসেনি তাদের। তবে আলাদা থাকছেন তারা।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। তাদের অভিনয় ব্যাপক প্রশংসিতও হয়। বাতাসে গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন, তাহলে সেটা মোটেই অবাক করার মতো কোনো বিষয় হবে না। কারণ, এ দুজনের জীবনে এমন ঘটনার নজির আছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD