শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

গাজীপুরে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ

গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত আব্দুল করিম (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন। তিনি উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, তিনি কেন্দ্রে আসছিলেন। পথিমধ্যে ওই ভোটগ্রহণ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে আনা হয়। ভোট শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD