শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

হরমুজ প্রণালী নিয়ে ইরানের কঠোর বার্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

ইরানের সঙ্গে সমন্বয় না করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত হিসেবে বিবেচনা করছে তেহরান। এসব জাহাজকে নিজেদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছে দেশটির প্রশাসন এবং প্রয়োজনে এসব জলযানকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও জোরালো ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইরানের রাজধানী তেহরান থেকে গণমাধ্যমকে জানান, ইরানের ইসলামিক রেভল্যুশারি গার্ড কোর বা আইআরজিসি এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী থেকে সম্প্রতি এ বিষয়ে একটি কঠোর লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের নামে কোনো ধরনের অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না।

বিশ্ব অর্থনীতির তেল সরবরাহের অন্যতম প্রধান এই ধমনীতে নিরাপত্তা জোরদার করার নামে তেহরান তাদের সামরিক টহল আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায় হরমুজ প্রণালীর অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD