শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ফুলবাড়িয়ায় ২০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ শাজাহান আলম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ফুড প্লেজার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে শাজাহান আলমকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট থানা পুলিশ।

মাদকপাচারে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD