রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি হামলা, নিহত দুই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের বা এমএসএফের একটি ক্লিনিকে বর্বর ইসরাইলি হামলায় সংস্থাটির দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজায় চলমান নির্বিচারে বোমা হামলা এবং চিকিৎসাকেন্দ্রের ওপর এমন আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এর আগেও গাজায় একাধিকবার হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী, যা বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর না হলে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই সংঘাত আরও ভয়াবহ রূপ ধারণ করবে। জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত এবং দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD