ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা ২৭ বছর বয়সী আবদুল হাব দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিজের মেয়ের জন্য একটি আবাসিক সনদ লাভ করেছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়ার কারণে নিজ সন্তানের জন্মনিবন্ধন করাতে গিয়ে তাঁকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়।
গত কয়েক মাস ধরে বিভিন্ন সরকারি দপ্ত দিনের পর দিন ঘুরেও তিনি সহজে কোনো সমাধান পাননি। নাগরিকত্ব ও নথিপত্রের এই জটিলতার কারণে একজন সাধারণ মুসলিম বাবাকে নিজের কন্যার জন্মসনদ পাওয়ার জন্য যে মানসিক ও প্রশাসনিক দৌড়ঝাঁপ করতে হয়েছে, তা বর্তমান প্রশাসনিক ব্যবস্থার দীর্ঘসূত্রিতাকেই ফুটিয়ে তোলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দফায় দফায় নথিপত্র যাচাইয়ের পর অবশেষে তাঁর আবেদনটি আমলে নেওয়া হয় এবং আবাসিক সনদ প্রদান করা হয়।
বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংশোধনের নামে এ ধরনের কড়াকড়ি এবং সাধারণ মানুষের নানামুখী হয়রানি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে আরও জটিল করে তুলছে। আবদুল হাবের এই দীর্ঘ লড়াইয়ের ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয় সচেতন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
আরববাংলা টিভি