কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল এবার ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের কাছ থেকে আরও কম্পিউটিং ক্ষমতা ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আধুনিক প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ডেটা প্রসেসিং এবং সার্ভার ক্ষমতা বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। গুগলও তাদের এআই মডেলগুলোর কার্যকারিতা আরও উন্নত ও দ্রুতগতির করতে স্পেসএক্সের অত্যাধুনিক অবকাঠামো ব্যবহারের কথা ভাবছে। স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিষয়টি নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমকে জানান হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠানের এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উন্নয়নে নতুন দিগ উন্মোচন করতে পারে। স্পেসএক্সের উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক এবং শক্তিশালী কম্পিউটিং সিস্টেম গুগলকে তাদের বৈশ্বিক সেবা আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সহায়তা করবে। তবে এই বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়েছে কি না, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
আরববাংলা টিভি