রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ভারতে পালিয়ে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে আটক এক যুবক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন এই যুবক। পরবর্তীতে অবৈধভাবে দেশে ফেরার পথে সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঘটনার সঙ্গে জড়িত প্রান্ত তালুকদার সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। দীর্ঘ দিন ভারতে আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃত প্রান্ত তালুকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। উল্লেখ্য, ক্ষমতার পালাবদলের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD