ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও আশুলিয়ার পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে পার্কিং ও গ্যারেজে রাখা বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই দুর্বৃত্তরা এসে বাসগুলোতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের গ্রেফতারে অভিযান শুরু করেছেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আরববাংলা টিভি